ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অধিনায়ক ধোনিকে নিয়ে অবাক করা মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী
আইপিএলের চলতি আসরে ফের চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নেতৃত্বে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদ চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় আবারও দলের হাল ধরেছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনি। এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সঠিক বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
গাঙ্গুলীর মতে, "ধোনি এখনও ছক্কা মারতে পারে, আমরা অন্য ম্যাচেও তা দেখেছি। ২০০৫ সালের ধোনিকে এখন দেখা সম্ভব নয়, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার অভিজ্ঞতা, অর্জন – সব মিলিয়ে সে এখনও ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।"
তিনি আরও বলেন, "আমি তাকে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে দেখেছি, সেখানে সে কয়েকটি ছক্কা মেরেছে। আমার বিশ্বাস, সে এখনও খেলার মজা বোঝে এবং সিএসকের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।"
সৌরভের বক্তব্যে উঠে এসেছে ধোনির নেতৃত্বগুণের প্রতি আস্থা ও সম্মান। তিনি বলেন, "যদি সে চেন্নাইয়ের হয়ে খেলে তাহলে তার অবশ্যই অধিনায়ক হওয়া উচিত। কারণ, অধিনায়ক ধোনি ভিন্নরকম প্রাণী।"
চলতি আসরে সিএসকের পারফরম্যান্স কিছুটা হতাশাজনক। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় এসেছে তাদের ঘরে। রুতুরাজ গাইকোয়াদ অধিনায়ক হিসেবে ১৯ ম্যাচে ৮টি জয় পেলেও, চোটের কারণে এবারের টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার।
ফলে ফের একবার ধোনির অভিজ্ঞ হাতেই দায়িত্ব তুলে দিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট। অনেকের মতো সৌরভ গাঙ্গুলীও মনে করেন, সিএসকের জন্য ধোনির নেতৃত্বই এখনও সেরা ভরসা।.
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE