ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দুর্দান্ত ব্যাংটিয়ে ৯২ রান করলেন মুমিনুলের
ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে ৩১১ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আবাহনী লিমিটেড। রানের দেখা পেয়েছেন আবাহনীর মুমিনুল হক। খেলেছেন ৯২ রানের দুর্দান্ত ইনিংস। তার পাশাপাশি ফিফটি করেছেন মোহাম্মদ মিথুন৷ দুইজনের দারুণ ব্যাটিংয়ে তিনশ পেরোনো বড় সংগ্রহ পেয়েছে আবাহনী।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীর। মাত্র ৫ রান করে রানআউট সাজঘরে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। শুরু পেলেও ইনিংস বড় হয়নি জিসান আলমের। পাঁচটি চারের সাহায্যে ২৫ বলে ২৭ রান করেন তিনি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ রান আসে তার ব্যাট থেকে। এরপর বড় জুটি গড়েন মুমিনুল হক ও মোহাম্মদ মিথুন।
দুইজনই দেখা পান ফিফটির। বেশি আক্রমণাত্মক ছিলেন টেস্ট দলের নিয়মিত সদস্য মুমিনুল হক। একপর্যায়ে আভাস দিচ্ছিলেন সেঞ্চুরির। তবে আইচ মোল্লার শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। এর আগে ৭৪ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৯২ রানের দারুণ ইনিংস খেলেন মুমিনুল। এই দুইজনের ১৪৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পায় আবাহনী। মুমিনুলের পর ফিরেছেন মিথুনও। ৮৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন এই ডানহাতি ব্যাটার।
এরপর ছোট ছোট কার্যকরী ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসানরা। এতে তিনশ পেরিয়েছে আবাহনীর ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩১০ রান করে আবাহনী। ২৩ রান করেন মোসাদ্দেক, অপরাজিত ২৮ রান করে রাব্বি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE