ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলের মাঝপথে বিজয়কে অধিনায়কত্ব থেকে সরানোর রহস্য উন্মোচন
বিপিএল চলবে আর টুর্নামেন্টের মাঝপথে কোনো দলের অধিনায়ক বদলাবে না, এমনটা খুব কমই দেখা গেছে। এক আসরে এক দলের অধিনায়ক তিনবার বদলেছে এমন নজিরও আছে। এবারও এর ব্যতিক্রম হলো না। ৮ ম্যাচ পর দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হলো এনামুল হক বিজয়কে। তার বদলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে রাজশাহীকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ।
দুর্বার রাজশাহীর মিডিয়া বিভাগ থেকে আজ (সোমবার) বিকেল ৪টা ১০ মিনিটে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ব্যাটিংয়ে যেন আরও মনোযোগ দিতে পারেন বিজয়, সেজন্যই এই সিদ্ধান্ত তাদের। মূলত খুলনা টাইগার্সের বিপক্ষে গতকাল সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পারার ব্যর্থতাতে আবেগী হয়ে পড়েন বিজয়।
সেই বিবৃতিতে রাজশাহী লিখেছে, ‘ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।’
৮ ম্যাচে ৩২৪ রান করে চলতি আসরের সর্বোচ্চ রান স্কোরার বিজয়। আগের ম্যাচেই ৫৭ বলে করেছেন সেঞ্চুরি। দলটির অধিনায়ক তাসকিনও ছন্দে আছেন এবারের বিপিএলে। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী এই ডানহাতি পেসার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE