ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়াকেও হারানোর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন তারা। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে অজিদের বাগে পেয়েও তাদের হারাতে পারল না সুমাইয়ারা। শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অজিরা।
মালয়েশিয়ার বাঙ্গিতে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাটিং নামে বাংলাদেশের মেয়েরা। পুরো ইনিংসেই থিতু হতে পারেনি বাংলাদেশের ব্যাটিং। দুইজন ছাড়া বাংলাদেশের কোন ব্যাটার ছুঁতে পারেননি দুই অংক।
ওপেনিংয়ে নামা সুমাইয়া আক্তারের ১৩ ও আফিয়া আশিমার ২৯ রানের দুই ইনিংসের সুবাদে ৯১ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ব্রে, লেরোসা ও উইলিয়ামসন।
৯২ রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের মেয়েরা। অজি টপ অর্ডারের তিন ব্যাটার রান পেলেও জান্নাতুল মাওয়ার বোলিং তোপে খেই হারিয়ে ফেলে মিডল অর্ডার। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ।
দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ শেষ ওভারে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি তারা। ৪ বল ও ২ উইকেট বাকি থাকতেই দারুণ এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ১১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেছেন এলা ব্রিস্কো। তিনে নামা লুসি হ্যামিলটনের ৩০ রানই দলীয় সর্বোচ্চ।
বাংলাদেশের হয়ে সেরা বোলার মাওয়া, ১৫ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরের রাউন্ডে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE