ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ মিশনে ধাক্কা: জ্যোতিদের পারফরম্যান্সে প্রশ্নবিদ্ধ
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ২টিতে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের মেয়েদের। তবে ভারতের মাটিতে হতে যাওয়া এবারের ওয়ানডে বিশ্বকাপের টিকেট পাওয়ার কাজটা বেশ কঠিন করে তুললেন তারা। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ধাক্কা খেয়েছে নিগার সুলটানা জ্যোতিদের সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন।
সেন্ট কিটসে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং নেমে খুব বড় স্কোর দাড় করাতে পারেননি জ্যোতিরা। মুরশিদা খাতুনের ৪০, শারমিন আক্তারের ৪২, সোবহানা মোস্তারির ৩৫ ও স্বর্ণা আক্তারের ২৯ রানের সুবাদে দলের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৯৮। বাকিরা তেমন একটা সঙ্গ দিতে পারেননি এই চার ব্যাটারকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা বোলার দেন্দ্রা ডটিন, ৪০ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন এলিন ও ম্যাথিউস।
বাংলাদেশের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে ওপেনার হেলি ম্যাথিউসের দুর্দান্ত এক সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৬ রানে সাজানো এই ইনিংসে ৯৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকে ম্যাথিউস। ওপেনিংয়ে তার আরেক সঙ্গী কুইনা জোসেফও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৬ চার ও ৪ ছক্কায় তিনি প্যাভিলিয়নে ফিরেছেন ৭৯ বলে ৭০ রান করে। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।
এই হারে সরাসরি বিশ্বকাপে খেলাটা বেশ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছেন তারা। পরের দুই ম্যাচে কমপক্ষে তিন পয়েন্ট লাগবে সরাসরি বিশ্বকাপে খেলার জন্য। নাহলে বাছাইপর্ব পেরিয়েই যেতে হবে বিশ্বকাপে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE