ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্টিভ স্মিথের শ্রীলঙ্কা সফর নিয়ে প্রশ্ন, চোটে বিপাকে অজি তারকা
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়ার কথা স্টিভ স্মিথের। তবে বিগ ব্যাশ লিগে ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। স্মিথের অনুপস্থিতি হলে নেতৃত্বে দেখা যেতে পারে ট্রাভিস হেডকে।
গত শুক্রবার সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্সের মধ্যকার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কনুইয়ে চোট পান স্মিথ। চোটের কারণে অস্ট্রেলিয়ার দুবাই অনুশীলন ক্যাম্পে এখনো যোগ দিতে পারেননি এই ব্যাটার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সপ্তাহের শেষ দিকে তিনি দেশ ছাড়তে পারেন বলে আশা করা হচ্ছে।
স্মিথের কনুইয়ের চোট নতুন নয়। এর আগে ২০১৯ সালে কনুইয়ের অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। এবারের চোটের কারণে তার পুনরায় মাঠে ফেরা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আশাবাদী যে, স্মিথ শ্রীলঙ্কা সিরিজে অংশ নিতে পারবেন।
এদিকে, চোট পেয়েছেন অজি স্পিনার ম্যাথু কুনেমানও। গত সপ্তাহে ব্রিসবেন হিটের হয়ে খেলার সময় হোবার্ট হারিকেনসের বিপক্ষে ম্যাচে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান তিনি। এর ফলে আঙুলে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া কুনেমানের চোট নিয়ে জানিয়েছে, 'অস্ত্রোপচারের ক্ষত সেরে ওঠা পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন। তবে তিনি এই সপ্তাহেই বোলিং শুরু করবেন বলে আশা করা হচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে শ্রীলঙ্কা সফরে যোগ দিতে পারবেন।'
উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্বে আছেন স্মিথ। তার চোট শঙ্কা আরও বাড়ালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার নেতৃত্ব পেতে পারেন ট্রাভিস হেড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE