ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলের নতুন চমক দেখালো খুলনা টাইগার্স
বিপিএলের এবারের আসরে পেরিয়ে গেছে অনেকটা সময়। ঢাকার প্রথম পর্ব শেষে সিলেট ঘুরে বিপিএলে এখন চট্টগ্রামে। টুর্নামেন্টের মাঝপথে এসে নতুন ক্রিকেটার দলে ভেড়ালো খুলনা টাইগার্স। অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস ও পাকিস্তান অলরাউন্ডার আমের জামালকে দলে নিল খুলনা।
এবারের বিপিএলে শুরুটা দারুণ করেছিল খুলনা। প্রথম দুই ম্যাচ জিতলেও পরের ৪ ম্যাচে হেরে পয়েন্ট তালিকার ৫ম স্থানে আছেন তারা। স্কোয়াডে এবার খুব একটা নামীদামী বিদেশি ক্রিকেটার ছিল না খুলনার। সেই অভাব ঘোচাতেই অস্ট্রেলিয়া ও পাকিস্তান থেকে রস-জামালকে উড়িয়ে আনল খুলনা।
বিপিএলে এর আগেও খেলেছেন রস। ঢাকার হয়ে গত আসরে ৩৫২ রান করেছিলেন তিনি। সম্প্রতি বিগ ব্যাশে অ্যাডিলেডের হয়ে খেলছেন এই ৩২ বছর বয়সী ব্যাটার। বিগ ব্যাশ ছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন রস।
পাকিস্তান অলরাউন্ডার জামালও আগে বিপিএল খেলেছেন। গত আসরে কুমিল্লার হয়ে খেলেছেন জামাল। পাকিস্তানের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করে নজরে এসেছেন তিনি।
নিজেদের ফেসবুক পেজে খুলনা আজ নিশ্চিত করেছে, বিপিএল খেলতে দলের সাথে যোগ দিয়েছেন রস ও জামাল। তবে কবে দলের হয়ে মাঠে নামবেন এই দুই ক্রিকেটার, সেটা এখনো নিশ্চিত করেননি তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE