ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশ জুড়ে শোকের ছায়া: BPL এর মাঝেই মারা গেলেন বাংলাদেশের জনপ্রিয় তারকা ক্রিকেটারের..
বিপিএলে খেলতে ব্যস্ত চিটাগাং কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদের জীবনে নেমে এসেছে চরম শোকের ছায়া। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলার পরই তিনি পেয়েছেন মায়ের মৃত্যুর খবর। গতকাল রাতে খালেদের মা ইন্তেকাল করেন।
খালেদের ভাই জায়েদ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে মর্মান্তিক এই খবরটি নিশ্চিত করেন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই। তিনি আল্লাহর কাছে চলে গেছেন।”
মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে জায়েদ আরও লিখেছেন, “আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে স্থান দিন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের সঙ্গে জান্নাতুল ফেরদৌসে জায়গা করে দিন। আল্লাহ তার কবরকে প্রশস্ত করুন এবং তার ওপর দয়া বর্ষণ করুন। দয়া করে আমার মাকে দোয়ায় রাখবেন।”
চিটাগাং কিংসের পক্ষ থেকেও খালেদের মায়ের মৃত্যুতে শোক জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, “সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।”
আজ রংপুর রাইডার্সের বিপক্ষে চট্টগ্রামের ম্যাচ রয়েছে। তবে মায়ের মৃত্যুর কারণে খালেদের আজকের ম্যাচে অংশগ্রহণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
খালেদ আহমেদের এই কঠিন সময়ে তার দল, সতীর্থ এবং ভক্তরা গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আল্লাহ তার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল