ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তামিম-মালানের চার ছক্কার ঝড়ে শেষ হলো ঢাকা ও বরিশালের ম্যাচ
বিপিএলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে বরিশালকে ১৪০ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাব দিতে নেমে তামিমের ফিফটি আর মালানের অপরাজিত ৪৯ রানের ইনিংসে ভর করে ৪ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল।
ঢাকা ও সিলেট পর্ব শেষে দেশের ক্রিকেটের জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ পাড়ি দিয়েছে চট্টগ্রামে। এ পর্বের শুরুতে লড়াইয়ে নেমেছিল বরিশাল ও ঢাকা। ৬ ম্যাচ হারের পর সিলেটে সপ্তম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল ঢাকা। অন্যদিকে সবশেষ ম্যাচে রংপুরের কাছে হেরেছিল বরিশাল। চট্টগ্রাম পর্বে গিয়ে ঢাকা আবারও ব্যর্থ হলেও জয়ের ধারায় ফিরেছে বরিশাল।
এদিন রান তাড়ায় নেমে নাজমুল হোসেন শান্ত (২) শুরুতে ক্যাচ দিয়ে ফিরলেও দ্বিতীয় উইকেটেই জয়ের ভিত গড়ে দেন তামিম ও মালান। সিলেটে ছোট বাউন্ডারি নিয়ে সমালোচনা হওয়ায় চট্টগ্রাম পর্বে বড় বাউন্ডারি রেখেছে বিসিবি। বড় বাউন্ডারিতে মালানের সঙ্গে ১১৭ রানের দারুণ জুটি গড়ে আউট হন তামিম।
৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রান করে থিসারা পেরেরার বলে বোল্ড হন তিনি। অন্যদিকে ৪১ বল ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত ছিলেন মালান। ৪ বলে ২ ছক্কার মারে ১৩ রান করে তাকে ফিফটি থেকে বঞ্চিত করেছেন জাহানদাদ খান। ঢাকার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ ও পেরেরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে সক্ষম হয় ঢাকা। ৪৪ বলে ৪ ছক্কা ও ২ চারের মারে সর্বোচ্চ ৬২ রান করেন তানজিদ তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ফরমানউল্লাহ। বরিশালের হয়ে তানভীর ইসলাম ৩৯ রান খরচে ৩ আর ফাহিম আশরাফ ২৩ রান খরচায় ২ উইকেট নেন। এ জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে আসল বরিশাল। ৭ ম্যাচের সব কটি জিতে শীর্ষে রংপুর রাইডার্স। ৮ ম্যাচের মধ্যে ৭ হারে তলানিতে ঢাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE