ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঁশঝাড়ের মাথায় উঠে চিৎকার করছিলেন গৃহবধূ,অতপর.....
গেল শুক্রবার সকালে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন এক গৃহবধূ। এ ঘটনার পর ওই গৃহবধূকে খুঁজতে থাকেন তার স্বামীসহ স্বজনরা। পরে খবর আসে বাড়ির কাছাকাছি একটি মসজিদের পাশে বিশাল বাঁশঝাড়ের ওপর দাঁড়িয়ে চিৎকার করছেন ওই নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ ফুট উঁচুতে বাঁশঝাড়ের ওপর উঠে চিৎকার করছিলেন ওই নারী। তিনি মানসিক ভারসাম্যহীন। এলাকাবাসী ও স্বজনেরা বহু চেষ্টা করেও ব্যর্থ হন তাকে নিচে নামাতে। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে ফায়ার সার্ভিসের সদস্যদের ডাকা হয়। দু-তিন ঘণ্টা চেষ্টার পর ওই নারীকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
ঘটনাটি ঘটে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি গ্রামে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে বিশাল বাঁশঝাড়ের ওপর দাঁড়িয়ে ওই নারীকে চিৎকার করতে থাকেন। তখন স্বজন ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে বাঁশঝাড় থেকে নামাতে পারেননি। এরপর দুই থেকে তিন ঘণ্টার প্রচেষ্টায় ওই নারীকে বাঁশঝাড়ের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ওই গ্রামের মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলেন, বাঁশঝাড়ের ওপরে উঠা ওই নারীর অট্টহাসি ও চিৎকার শুনতে পান তারা। পরে তাকে নামাতে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ফায়ার ফাইটার হারুণ অর রশিদ বলেন, ওই নারী বাঁশঝাড়ের ৫০-৬০ ফুট উঁচুতে উঠে বসে ছিলেন। যেকোনো সময় ওই নারী পড়ে দুর্ঘটনা ঘটতে পারত। পরে কৌশল করে বাঁশে দড়ি বেঁধে ওপরে উঠে ওই নারীকে নামিয়ে আনা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ফায়ার সার্ভিস ওই নারীকে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল