ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
PSL 2025 : আকাশ ছোয়া মূল্যে পিএসএলে দল পেলেন লিটন দাস
গতকাল (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হলেও এবারের আসরে দল পাননি লিটন দাস। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর থেকেই সুসময় শুরু হয়েছে এই ক্রিকেটারের। গতকাল বিপিএলে রেকর্ডগড়া সেঞ্চুরি করার পর আজ পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন তিনি।
১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরকে সামনে রেখে আজ (২৩ জানুয়ারি) শুরু হয়েছে ড্রাফট অনুষ্ঠান। লাহোর ফোর্টে অনুষ্ঠিত এই ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটারের নাম রয়েছে।
প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের কেউই দল পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরাও পাননি দল। সিনিয়র ক্রিকেটাররা দল না পেলেও প্রথমবার নাম দিয়েই ডাক পেয়েছেন নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে পেশোয়ার জালমি। লিটন দাস ছিলেন সিলভার ক্যাটাগরিতে। এই ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে করাচি কিংস। গত কয়েক মাস ধরে ব্যাট হাতে তেমন ফর্মে ছিলেন না লিটন দাস। তবে বিপিএলের শেষ দুই ম্যাচে ব্যাট হাতে সেরা ছন্দে ফিরেছেন তিনি। সেই পারফরম্যান্সই হয়তো তাকে পিএসএলে দল পেতে সাহায্য করেছে। ১০ এপ্রিল পিএসএল শুরু হয়ে শেষ হবে ২৫ মে। প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE