ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কপাল পুড়লো লিটন দাসের,বাদ হয়ে গেলো জাতীয় দলের এই ওপেনার
জাতীয় দলের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন কুমার দাস। ব্যাট হাতে ছন্দে ফিরতে পারছেন না তিনি। এরই ধারাবাহিকতায় বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও বাদ পড়তে হলো এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে ঢাকা ক্যাপিটালস। লিটনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপু। এছাড়া, সবশেষ ম্যাচ খেলা হাবিবুর রহমান সোহানও নেই একাদশে।
লিটনের মতো দুর্দশায় আছে তার দল ঢাকা ক্যাপিটালসও। এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। তাই চিটাগং কিংসের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) জয়খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।
অন্যদিকে, চিটাগং কিংস এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে পরাজয়ের স্বাদ পেয়েছে। ফলে, পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা। এবারের আসরে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস।
ঢাকা ক্যাপিটালস একাদশ:
থিসারা পেরেরা (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, স্টিফেন এস্কিনাজি, মুস্তাফিজুর রহমান, জেসন রয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফারমানউল্লাহ শাফি।
চিটাগং কিংস একাদশ:
পারভেজ হোসেন ইমন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।
দেখার অপেক্ষা, একাদশে পরিবর্তন এনে ছন্দে ফিরতে পারে কি না ঢাকা ক্যাপিটালস! আর লিটন দাস কবে নাগাদ তার ব্যাটিং ফর্ম পুনরুদ্ধার করতে পারেন, সেটাই এখন বড় প্রশ্ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE