ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্যাটিংয়ে নেমে নিজের চেনা রুপে ফিরলেন সাব্বির
দীর্ঘদিন পর পুরনো রূপে ফিরলেন সাব্বির রহমান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ ওভারে ১৭৭ রানের বড় সংগ্রহ পেয়েছে ঢাকা। ইনিংসের শুরুতে সতর্ক হলেও পরে আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে অপরাজিত ৮২ রান করেন সাব্বির। সঙ্গী তানজিদ তামিমের অর্ধশতকও দলের বড় স্কোরে ভূমিকা রেখেছে।
শাহাদাত হোসেন দিপু ও তানজিদ তামিমের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায় ঢাকা। তবে দলীয় ৬৬ রানে খালেদের বলে ৮ রান করে আউট হন দিপু। এরপর ক্রিজে এসে সাব্বির ধীরগতিতে ইনিংস শুরু করেন।
তানজিদ তামিম তুলে নেন নিজের অর্ধশতক। ৪৮ বলে ৫৪ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে বিদায় নেন তিনি। তবে তার ইনিংস দলকে শক্ত ভিত দিয়েছে।
১৫তম ওভারে আরাফাত সানিকে এক ওভারেই ৩টি ছক্কা হাঁকান সাব্বির। এরপর আলিস আল ইসলামের পরের ওভারে ছক্কা-চারের ঝড় তুলে মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেন। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা সাব্বির শেষ ওভারে ৮২ রানে অপরাজিত থাকেন।
থিসারা পেরেরা মাত্র ১ রান করে আউট হলেও ফারমানউল্লাহ শাফি ১৫ রান করে দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE