ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শেষ ওভারের দুঃস্বপ্ন, মেজাজ হারালেন তামিম
অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬টি ম্যাচ খেলা নুরুল হাসান সোহানের দলটি সবকটি ম্যাচেই জিতেছে। এদিকে, ম্যাচটিতে হারের পর মেজাজ হারাতে দেখা যায় বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। ঠিক কী কারণে তিনি নিজের রাগ সংবরণ করতে পারেননি সেটি জানা না গেলেও, বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল।
ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় ম্যাচ জেতানো রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষপর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। ওই সময় টিক কী ঘটেছিল এই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে। তামিমের বড় ভাই জানালেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’
অন্যদিকে, উত্তাপ ছড়ানো সেই পরিস্থিতিতে তামিমের পাশে ছিলেন রংপুর দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’
শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ২৬ রান। মোটামুটি জয়ই হয়তো ধরে নিয়েছিল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। তবে কাইল মায়ার্সের করা ওভারটিতে অধিনায়ক সোহান ৩০ রান তোলেন ৩টি করে চার-ছক্কায়। তাতেই জয়োৎসবে মাতে রংপুর। এ নিয়ে চলতি আসরে ৬ ম্যাচ খেলে অপরাজেয় থাকার রেকর্ডও তারা ধরে রেখেছে।
প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মায়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE