ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তামিম-প্রধান নির্বাচকের গোপন বৈঠক শেষ, ক্রিকেট মহলে আলোচনা তুঙ্গে
জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এরইমধ্যে ভাইরাল হওয়া এক ভিডিওতে তামিমের মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে কথোপকথনে তামিম জানান, তার জন্য জাতীয় দলের অধ্যায় শেষ।
তামিম ইকবালের বিষয়টি চূড়ান্ত করতে বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে যান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে পাঁচ তারকা একটি হোটেলে তামিমের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে আগে থেকেই উপস্থিত ছিলেন আরেক নির্বাচক হান্নান সরকার।
১২ জানুয়ারির মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দিতে হবে। সেই দলে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।
তামিম ইকবাল ২০২৩ সালের জুলাইয়ে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসর থেকে ফিরে আসেন। তবে এরপর তিনি জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা চালিয়ে যাননি। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে নির্বাচকদের মধ্যে মতবিরোধ রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
নির্বাচকদের একাংশ মনে করছেন, তামিমের অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তার শারীরিক অবস্থা ও সাম্প্রতিক মন্তব্য এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
নির্বাচক কমিটি শুধু তামিম নয়, অধিনায়ক সাকিব আল হাসানের বিষয়েও সিদ্ধান্ত নিতে আগ্রহী। সাকিবকে দলে রাখার বিষয়েও বোর্ডের কাছ থেকে চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় আছেন নির্বাচকরা।
তামিমকে দলে ফেরানো হবে কি না, তা নিয়ে আজকের বৈঠকের পরই বিসিবি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারে। এই বৈঠক শুধু তামিম নয়, পুরো দলগঠন প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। তামিম ইকবালের দলে ফেরা নিয়ে চূড়ান্ত ঘোষণা এখন ক্রীড়াপ্রেমীদের অন্যতম প্রত্যাশা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE