ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এইমাত্র ঘোষণা করা হলো ওয়েস্ট ইন্ডিজ সফরের দল
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে। এই সফরের জন্য সোমবার সন্ধ্যায় ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াড পর্যালোচনা করে দেখা যায়, আগের দল থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। রিতু মনি ও জাহানারা আলমকে বাদ দিয়ে লতা মণ্ডল ও ফারিহা ইসলাম তৃষ্ণা যুক্ত হয়েছেন। এর বাইরে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার ব্যাটার দিলারা আক্তার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৩ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছে শুরুতেই ওয়ানডে মিশনে নামবে দল। সেই সিরিজ শুরু হবে ১৯ জানুয়ারি। পরের দুই ওয়ানডে ২১ এবং ২৪ জানুয়ারি।
টাইগ্রেসদের জন্য ওয়ানডে সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে সিরিজ জেতার ওপর নির্ভর করছে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে বাংলাদেশের মেয়েদের অবস্থান সাত নম্বরে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে টেবিলের ছয় নম্বরে থাকতেই হবে। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই খেলবেন রাবেয়া-জ্যোতিরা। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল। ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও দিলারা আক্তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল