ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : রোহিতের জন্য দরজা বন্ধ করে দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড,অনিশ্চিত কোহলি-জাদেজার.......
টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন রান খরায় ভুগছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শেষ ১৫ ইনিংসে মাত্র ১৬৪ রান করেছেন, যেখানে ১০ ইনিংসে দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। অস্ট্রেলিয়া সফরের তিন টেস্ট মিলিয়ে করেছেন মাত্র ৩১ রান। এমন পারফরম্যান্সের কারণে টেস্ট দলের ভবিষ্যৎ পরিকল্পনা থেকে বাদ দেওয়া হচ্ছে তাকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচক অজিত আগারকার রোহিতকে স্পষ্ট জানিয়েছেন, তাকে আর টেস্ট দলে বিবেচনা করা হবে না। কোচ গৌতম গম্ভীর ও নির্বাচকদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তার সুযোগ নেই।
শুধু রোহিত নয়, বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হলে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকেও টেস্ট থেকে অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। সিরিজ শেষে রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন আগারকার, একইসঙ্গে কোহলি ও জাদেজার সঙ্গেও কথা বলার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতকে একদিনের ক্রিকেট থেকেও বাদ দেওয়া হতে পারে। নির্বাচকরা কোহলি ও জাদেজার ক্ষেত্রেও একই পরিকল্পনা করেছেন। ফলে ভারতীয় ক্রিকেটে রোহিত-কোহলি-জাদেজা অধ্যায়ের সমাপ্তি ঘনিয়ে আসছে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE