ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
গুজবে কান দেবেন না, ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি
বিপিএলের ১১তম আসরে উদ্বোধনী দিনে টিকিট সংক্রান্ত বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা ভেঙে দিয়েছেন স্টেডিয়ামের গেটও। এমন পরিস্থিতিতে দর্শকদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
বিপিএলের উদ্বোধনী দিনে ভিডিও বার্তায় এমন বলেন বিসিবি প্রধান। টিকিট সংক্রান্ত বিষয়টি সমাধান করতে কয়েকদিন সময় চেয়েছেন তিনি।
‘টিকিটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা অনলাইনে গিয়েছি প্রথমদিকে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেকোনো নতুন সিস্টেমেই একটু ত্রুটি থাকবে শুরুতে। একটু ধৈর্য ধরবেন। কোন গুজবে কান দেবেন না কেউ। দু-তিন দিন পর এটা সবাই বুঝতে পারবেন, সবাই ফল ভোগ করবে।’
‘আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, দুই কোটি মানুষের ঢাকা শহরে স্টেডিয়ামে ধারণক্ষমতা ২৪-২৫ হাজার। এখানে সবাইকে একুমেডেট করা সম্ভব না। আপনারা সবাই অনলাইনে যারা টিকিট পাবেন, লাইন ধরে টিকিট পাবেন, সুশৃঙ্খলভাবে করেন। আমরা এরকম বাংলাদেশই চাই।’
‘খেলা মাঠে গড়াক। আমি চাই যে খেলা ঠিকমতো হোক। যেটা আসল জিনিস। তার আগে কিছু করার চেষ্টা করেছি নতুন বাংলাদেশে আমরা, আশা করি এটা আমরা এগিয়ে নিয়ে যাবো এই বিপিএলের মাধ্যমে।’
সোমবার উদ্বোধনী প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। শুরুর দিনে দর্শকদের টিকিট নিয়ে হতাশার বিষয়টি অবশ্য মাঠে প্রভাব ফেলেনি। শের-ই-বাংলার গ্যালারির অধিকাংশ পূর্ণ হয়েছে দর্শক সমাগমে। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে দর্শক সমাগম। দর্শকদের সমাগমকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। বলেছেন, ‘আমার মনে হয় না, অন্যকোনো আসরে শুরুর দিনে এত দর্শক হয়েছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE