ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বিপিএল শুরুর ঠিক আগে দল পেলেন মৃত্যুঞ্জয়-আলাউদ্দিন
কদিন আগে শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন আলাউদ্দিন বাবু। এমন পারফর্মের পর বিপিএলে দল না পেলে হয়তো হতাশই হতে হতো তাকে। তবে সেই হতাশায় ডুবতে হচ্ছে না তাকে। বিপিএল শুরুর ঠিক আগে দল পেয়েছেন এই অলরাউন্ডার। তার মতোই নিলামে দল না পেলেও শেষ মুহূর্তে এসে কপাল খুলেছে মৃত্যুঞ্জয় চৌধুরীর।
আলাউদ্দিন বাবুকে শেষ মুহূর্তে দলে টেনেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। এনসিএলে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন তিনি। গতকাল ঢাকায় নাম লেখান এই অলরাউন্ডার। তার মতো সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয়। তিনি খেলবেন দুর্বার রাজশাহীর হয়ে।
এর আগে, শনিবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে খেলার ডাক পান স্পিনার টিপু সুলতান। ইতোমধ্যে তিনি দলের সঙ্গেও যোগ দিয়েছেন। সবমিলিয়ে শেষমুহূর্তেও নিজেদের মতো করে স্কোয়াডের শক্তি বৃদ্ধিতে তোড়জোড় চালাচ্ছে দলগুলো। তাদের অনুশীলনেও বেশ সিরিয়াসনেস চোখে পড়েছে।
উল্লেখ্য, আগামীকাল (সোমবার) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের একাদশ আসর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল