ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে মাশরাফির খেলা নিয়ে সিলেট কোচের সাফ কথা
বিপিএলের আসন্ন আসরে সিলেট স্ট্রাইকার্স মাশরাফী বিন মোর্ত্তজাকে ক্যাটাগরি ‘বি’ ক্যাটাগরি থেকে দলে নিয়েছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক গত আসরেও এই দলের হয়ে খেলেছিলেন। তবে রাজনৈতিক পালাবদলে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
সিলেটে হেড কোচ মাহমুদ ইমন বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে তার মন্তব্য, ‘সে এখনো আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফী।
টাইগারদের সাবেক কাপ্তানের মাঠে নামার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতির উপর নির্ভর করছে। ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী, এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।’
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় মাশরাফীকে বাদ দিয়ে দল গঠন করতে গত ১৭ অক্টোবর দলটিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীরা। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। কিন্তু তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
কোচ মাহমুদ ইমন অবশ্য রাজনৈতিক নয়, ফিটনেস প্রসঙ্গ টেনে আনলেন। তার ভাষ্য, ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’
‘যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না মাশরাফীকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE