ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাল্টে গেলো সবকিছু : চমক দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ
আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল সুমাইয়ার নেতৃত্বে শিরোপার লক্ষ্যে মাঠে নামবে।অনলাইনে লাইভ খেলা দেখুন
সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে খেলে এসেছে টাইগ্রেসরা। সেই টুর্নামেন্টের স্কোয়াড থেকে বিশ্বকাপ দলে খুব বেশি পরিবর্তন আসেনি। কেবল দুটি পরিবর্তন দেখা গেছে। মাহারুন নেছা ও আরভিন তানি বাদ পড়েছেন, আর তাদের পরিবর্তে ডাক পেয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম।
এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ১৮ জানুয়ারি। এক মাসব্যাপী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। মালয়েশিয়ায় আয়োজিত এই বিশ্বকাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরের বায়োমাস ক্রিকেট ওভালে। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৬টি দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল তাদের পারফরম্যান্স দিয়ে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। এবার বিশ্বকাপে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টাইগ্রেসরা প্রতিযোগিতায় বড় চমক দেখাতে পারে। দলের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আশাবাদী বিসিবি।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে দল কেমন পারফর্ম করবে, সেটিই এখন দেখার বিষয়। দেশবাসী সুমাইয়ার নেতৃত্বে দলকে দারুণ সাফল্য এনে দেওয়ার প্রত্যাশা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE