ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ,দেখেনিন ফলাফল
১৫ ডিসেম্বরের শেষ প্রহর, ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টের মাঠে উত্তেজনায় ঠাসা এক ক্রিকেট ম্যাচ। অন্যদিকে বাংলাদেশের ঘড়িতে তখন বিজয়ের ৫৩তম বার্ষিকী উদযাপনের সকাল। এই ঐতিহাসিক দিনে দেশের মানুষ পেল আরেকটি আনন্দের উপলক্ষ—বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রুদ্ধশ্বাস এক জয়। ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।অনলাইনে লাইভ খেলা দেখুন
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১০ রান। ক্রিজে তখনো ছিলেন ভয়ংকর রভম্যান পাওয়েল। তার আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ বাংলাদেশের হাত থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল। কিন্তু টাইগার পেসার হাসান মাহমুদের অসাধারণ বোলিংয়ে বদলে যায় চিত্র। পাওয়েলকে উইকেটের পেছনে ক্যাচ নিতে বাধ্য করেন তিনি। পরের বলেই বোল্ড করেন আলজারি জোসেফকে। এভাবেই বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।
ম্যাচের শুরু থেকেই বল হাতে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই হাসান মাহমুদ মাত্র ১ রান দেন, যা স্বাগতিকদের জন্য কাজটা কঠিন করে তোলে। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ তুলে নেন ব্রেন্ডন কিংয়ের গুরুত্বপূর্ণ উইকেট। মিড অফ অঞ্চলে সহজ ক্যাচটি লুফে নেন তানজিদ হাসান তামিম।
কিছুক্ষণ পরই শেখ মেহেদি হাসানের স্পিনে কাবু হন নিকোলাস পুরান। স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর জনসন চার্লস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মেহেদির স্কিড করা ডেলিভারিতে মিড অফে ক্যাচ দিয়ে ফিরে যান।
মেহেদি হাসানের স্পেলে ঝলসে ওঠে বাংলাদেশের বোলিং আক্রমণ। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। তার এই স্পেলেই চালকের আসনে বসে বাংলাদেশ।
৬১ রানে ৭ উইকেট হারানোর পর রভম্যান পাওয়েল দায়িত্ব নিয়ে খেলা শুরু করেন। গুদাকেশ মোতির সঙ্গে ইনিংস মেরামতের চেষ্টা করেন তিনি। পাওয়েলের ৩৩ বলে ৬৭ রানের জুটি ম্যাচ জমিয়ে তোলে। কিন্তু হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে সেই লড়াই থেমে যায়।অনলাইনে লাইভ খেলা দেখুন
বাংলাদেশি বোলাররা শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। তাসকিন আহমেদ, মেহেদি হাসান এবং তানজিম হাসানের দারুণ বোলিংয়ে পাওয়ারপ্লেতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মিডল অর্ডারে রিশাদ ও সাকিবের বোলিংয়ে ভেঙে পড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ।
শেষ পর্যন্ত ৭ রানের জয়ে বাংলাদেশ মাঠ ছাড়ে বিজয়ীর বেশে। ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর বোলারদের এমন দাপুটে পারফরম্যান্স সমালোচনার জবাব দিয়েছে। বিজয়ের দিনে টাইগারদের এমন জয় দেশের মানুষের উদযাপনে এনে দিয়েছে নতুন মাত্রা।
এ জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এই আত্মবিশ্বাস ধরে রেখে সিরিজ নিশ্চিত করার আশা থাকবে টাইগারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE