ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবিশ্বাস্য কান্ড : ৩২১ রান করেও ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন মিরাজ
বাংলাদেশের জন্য ২০২৪ সালের শেষ ওয়ানডে ম্যাচটি হতাশাজনকভাবে শেষ হলো। স্কোরবোর্ডে ৩২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানো যায়নি। অভিষিক্ত আমির জাঙ্গু ও কেসি কার্টির দুর্দান্ত ব্যাটিংয়ে ২৪ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক দল।অনলাইনে লাইভ খেলা দেখুন
বাংলাদেশের বোলাররা শুরুতে ভালোই চাপ সৃষ্টি করেছিলেন। ৩১ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় টাইগাররা। এমনকি ৯৮ রানে চতুর্থ উইকেট পড়ার পর চাপে ছিল ক্যারিবিয়ানরা। কিন্তু পঞ্চম উইকেটে কেসি কার্টি ও আমির জাঙ্গু ১৩২ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
জাঙ্গু তার অভিষেক ম্যাচেই ৮৩ বলে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। অন্যদিকে, কার্টি ৯৫ রান করে জয় নিশ্চিত করার ভিত গড়ে দেন। শেষদিকে গুদাকেশ মোতির হার না মানা ৪৪ রানের ক্যামিও নিশ্চিত করে স্বাগতিকদের জয়।
এর আগে বাংলাদেশের ব্যাটাররা দারুণ একটি দিন কাটিয়েছেন। সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, এবং জাকের আলী তিনজনই দলের জন্য কার্যকরী ভূমিকা রাখেন। সৌম্য ৭৩, মাহমুদউল্লাহ ৮৪*, এবং জাকের ৬২* রানের ঝলমলে ইনিংস খেলেন। মেহেদী হাসান মিরাজও ৭৭ রানের ইনিংস উপহার দেন। তবে এই বিশাল সংগ্রহ বোলারদের পারফরম্যান্সের অভাবে কাজে লাগেনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হারের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, 'আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল। ব্যাটাররা দারুণ করেছে। আমরা ভালো জুটি পেয়েছি—সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ সবাই ভালো খেলেছে। কিন্তু মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।'
এই হারে ৩-০ ব্যবধানে সিরিজ হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। বছরের শেষ ওয়ানডে সিরিজে এমন পারফরম্যান্স নতুন বছরের আগে বাংলাদেশ দলকে ভাবতে বাধ্য করবে কীভাবে তাদের ফর্ম ফিরে পেতে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৫ (সৌম্য ৭৩, মিরাজ ৭৭, মাহমুদউল্লাহ ৮৪*, জাকের ৬২*; আলজারি ২/৪৩)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৬ ওভারে ৩২৫/৬ (কার্টি ৯৫, জাঙ্গু ১০৪*, মোতি ৪৪*; রিশাদ ২/৬৯)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE