ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আসিফ নজরুলের এক পোষ্টে জ্বালা ধরলো ভারতের বুকে
ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ে সারা দেশে বইছে আনন্দের জোয়ার। তরুণ টাইগারদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন আইন উপদেষ্টা ও বিশিষ্ট লেখক ড. আসিফ নজরুল।
রোববার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী হয়েছে বাংলাদেশ। অভিনন্দন আর ভালোবাসা বাংলাদেশের তরুণদের। আগেও বলেছিলাম, এই বাংলাদেশ নির্ভীক এক তরুণ সম্প্রদায়ের!”
এই জয় শুধু ক্রিকেটীয় সাফল্যের উদাহরণ নয়, বরং বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে এটি বাংলাদেশিদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি দুই দেশের সম্পর্কে দেখা দিয়েছে উত্তেজনা। সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাগুলো দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে।
এই প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে এমন একটি জয় বাংলাদেশিদের মধ্যে বাড়তি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। আসিফ নজরুলও তার পোস্টে বলেছেন, “ভারতের বিরুদ্ধে বিজয় আনন্দময়। এই সময়ে তা আরো অনেক বেশী আনন্দময়।”
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৯৮ রানের সংগ্রহ দাঁড় করিয়ে পেসারদের দাপটে ভারতীয় দলকে ১৩৯ রানেই গুটিয়ে দেয় তারা।
শক্তিশালী ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল প্রমাণ করেছে, তারা এশিয়ার সেরা। এই জয় শুধু ক্রীড়া নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE