ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ফাইনালে ভারতকে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ
মোহাম্মদ শিহাব জেমস, রিজান হোসেন এবং ফরিদ হাসানের দারুণ তিনটি ইনিংসে যুব এশিয়া কাপে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং ব্যর্থতার পর শিহাব জেমস এবং রিজান হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে ফরিদ হাসানের দৃঢ়তায় মাঝারি মানের লক্ষ্য দাঁড় করায় দলটি।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় দলটি। ১৬ বলে এক রান করে জুধাজিত গুহার বলে বোল্ড হয়ে বিদায় নেন কালাম সিদ্দিকি। এরপর জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম চাইলেও প্রতিরোধ গড়তে পারেননি।
৩৫ বলে ২০ রান করে চেতন শর্মার বলে ফিরে যান আরেক ওপেনার জাওয়াদ আবরারও। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকানো আজিজুল হাকিমও এ দিন বিশেষ কিছু করতে পারেননি।
যুবাদের অধিনায়ক ২৮ বলে ১৬ রান করে ফিরে যান। তারপর মোহাম্মদ শিহাব জেমস এবং রিজান হোসেনের ব্যাটে স্বপ্ন বুনতে থাকে বাংলাদেশ। এই দুজন মিলে ৬২ রানের জুটি গড়েন। টাইগারদের ইনিংসে এটাই এ দিনের সর্বোচ্চ রানের জুটি।
এই জুটি ভাঙেন আইয়ুশ মোহাত্রে। ৬৭ বলে ৪০ রান করা শিহাব জেমসকে বিদায় করেন তিনি। এরপর দেবাশীষ দেবা এক রানে রানে কুমার কার্তিকিয়ার বলে ফিরে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ।
দলীয় ১৫৫ রানে বিদায় নেন রিজান হোসেনও। হার্দিক রাজের বলে বোল্ড হওয়ায় হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৬৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। শেষদিকে ফরিদ হাসানের ৪৯ বলে ৩৯ রানের ইনিংসে দুইশ'র কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ।
চেতন শর্মার বলে লেফ বিফোর উইকেটে ফাঁদে পড়েন তিনি। শেষদিকে ১৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন মারুফ মৃধা। ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE