ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রঙিন দিন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের চলমান টেস্টে জ্যামাইকার স্যাবাইনা পার্কে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের মাত্র ১৪৬ রানে গুটিয়ে দিয়ে ১৮ রানের লিড পেয়েছে সফরকারীরা। নাহিদের বোলিং ঝড়ে বিশেষ করে ব্রার্থওয়েট, কাভেম হজ এবং আলজারি জোসেফরা কুপোকাত হয়েছেন। পাঁচ উইকেট তুলে নিয়ে নাহিদ প্রথমবারের মতো টেস্টে পাঁচ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয় উইকেট হারালেও সাদমান ইসলাম, শাহাদাত হোসেন দিপু এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান তুলে দিন শেষ করে। অপরাজিত আছেন জাকের আলী অনিক (২৯*) এবং তাইজুল ইসলাম (৯*)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ দুটি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় দিনের শেষে পেসার নাহিদ রানার পাশাপাশি তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং তাইজুল ইসলামও নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। আগের টেস্টে ভালো পারফর্ম করা জাস্টিন গ্রিভস ও কেসি কার্টি এবারের ম্যাচে তেমন কিছু করতে পারেননি।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ চতুর্থ দিন সকাল থেকে লিড বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিতে চাইবে। নাহিদ রানার বল হাতে এমন দাপুটে পারফরম্যান্সে এই ম্যাচে সফরকারীদের জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠেছে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৬৪/১০ (৭১.৫ ওভার) (সাদমান ৬৪, মিরাজ ৩৬, শাহাদাত ২২, তাইজুল ১৬; সিলস ৪/৫, শামার ৩/৪৯ )
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস)- ১৪৬/১০ (৬৫ ওভার) (ব্র্যাথওয়েট ৩৯, কার্টি ৪০, লুইস ১২, হজ ৩, অ্যাথানাজে ২; নাহিদ ৫/৬১, তাসকিন ১/১৭)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৯৩/৫ (৪১.৪ ওভার) (জয় ০, সাদমান ৪৬, দিপু ২৮, মিরাজ ৪২, লিটন ২৫, জাকের ২৯*)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE