ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্যাটিংয়ে নেমেই চার ছক্কার ঝড় তুলেছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
কিংস্টনের স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম দিনের দুই উইকেট হারানোর ধারা দ্বিতীয় দিনেও বজায় রেখেছে টাইগাররা। সকালের রোদে মাত্র ১৩ ওভারের মধ্যেই হারিয়েছে চারটি গুরুত্বপূর্ণ উইকেট।অনলাইনে লাইভ খেলা দেখুন
প্রথম দিন বৃষ্টি বাধায় মাত্র একটি সেশন খেলা সম্ভব হয়, যেখানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শুরু করেছিলেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দীপু। কিন্তু সাবধানী শুরুর পরও তারা দলকে স্থিতিশীল করতে ব্যর্থ হন।
দিনের শুরুতে সাদমান ও দীপু খুব বেশি ঝুঁকি না নিয়ে রান তোলার চেষ্টা করছিলেন। প্রথম ৮ ওভারে স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ১৪ রান। কিন্তু ধৈর্য ধরে খেলা দীপু ৮৮ বল খেলে ২২ রানে শামার জোসেফের ডেলিভারিতে বোল্ড হন।
এরপর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দীপুর বিদায়ের পর পরই ক্রিজে এসে ফিরে যান লিটন দাস। মাত্র ৬ বল খেলে তিনি জেইডন সেইলসের বলে স্লিপে ক্যাচ দেন। অন্যদিকে জাকের আলী অনিকও সেইলসের বাড়তি বাউন্সে বিভ্রান্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। জাকের ১০ বল খেলে করেন মাত্র ১ রান।অনলাইনে লাইভ খেলা দেখুন
বাংলাদেশের জন্য একমাত্র স্বস্তি ছিল সাদমান ইসলামের ব্যাটিং। ধৈর্যশীল ইনিংস খেলে তিনি তুলে নেন ফিফটি। তবে দলের বিপর্যয়ের দিনে তিনিও থিতু হতে পারেননি। শামার জোসেফের বাইরের দিকে বেরিয়ে যাওয়া একটি বলে সলিড ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার ইনিংসটি থামে ৫১ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১০০ রান। ক্রিজে আছেন দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। তবে দলের এই অবস্থায় স্কোরবোর্ডে লড়াইয়ের মতো রান যোগ করতে তাদের ওপরই ভরসা করতে হবে।
দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স আরও একবার দলটির টেস্ট ক্রিকেটে ব্যাটিং দুর্বলতার চিত্র তুলে ধরেছে। মধ্যাহ্ন বিরতির আগেই ৬ উইকেট হারানো বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা চাপে রাখতে সফল হয়েছেন। টাইগারদের বাকি ব্যাটাররা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE