ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
রোববার (১ ডিসেম্বর) মুলতানে শ্রীলঙ্কাকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেট দল। স্নায়ুচাপের এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৬ রানের জয়ে প্রথমবারের মতো অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগাররা।
ম্যাচের আগে থেকেই বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেন ওপেনার মোহাম্মদ সালমান ও আরিফ। তাদের ব্যাটে আসে ১৭৭ রানের দুর্দান্ত ওপেনিং জুটি। সালমান মাত্র ৪৯ বলে করেন ৯৭ রান। সেঞ্চুরির কাছে গিয়েও আউট হলেও, তার আগ্রাসী ব্যাটিং বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
সালমানের বিদায়ের পরেও রান তোলার চাকা সচল রাখেন আরিফ। তিনি ৫৬ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তবে পরবর্তী ব্যাটাররা খুব একটা ভালো করতে না পারলেও, নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৪ রান।
জবাবে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলাররা প্রথম পাঁচ ওভারে তুলে নেয় ৩ উইকেট। তবে চন্দনা দেশপ্রিয় একাই শ্রীলঙ্কাকে খেলায় রাখেন। তার ব্যাট থেকে আসে ৫৪ বলে ৮৬ রানের লড়াকু ইনিংস।
শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২৫ রান। চন্দনা চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিতে ব্যর্থ হন। বাংলাদেশের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৮ রান আসে শেষ ওভারে। আর তাতেই ৬ রানের জয় নিয়ে ফাইনালে উঠে যায় টাইগাররা।
এবারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। পাকিস্তান তাদের সেমিফাইনালে নেপালকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। তবে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম তাদের আত্মবিশ্বাস যোগাবে, বিশেষ করে শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষকে দুইবার হারানোর অভিজ্ঞতা নিয়ে তারা নামবে ফাইনালে।
আগামী ৩ ডিসেম্বরের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দলটি এর আগে কখনো অন্ধ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। এই অর্জন দৃষ্টিহীন ক্রিকেটে বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে।
এখন পুরো দেশ তাকিয়ে আছে ফাইনালের দিকে। শিরোপা জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ। মুলতানের এই স্মরণীয় জয় নিশ্চয়ই দেশকে নতুন করে গর্বিত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE