ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্ব : টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড,দলের ১১ জনই বোলার
প্রতিটি ম্যাচেই ক্রিকেট দলগুলোর দল গঠনের নির্দিষ্ট কৌশল থাকে। সাধারণত ব্যাটার, অলরাউন্ডার ও বোলার- এই তিন ক্যাটাগরিতে ভাগ করে দল গঠন করা হয়। কিন্তু দলের ১১ জনই বোলার হবেন, এটা তো অকল্পনীয়। এবার সেই অস্বাভাবিক ও অকল্পনীয় ঘটনাটিই ঘটেছে ভারতের ঘরোয়া সৈয়দ মোস্তাক আলী টুর্নামেন্টে।
১১ জনই বোলার, বিষয়টি পুরোপুরি এমন না হলেও কাছাকাছি বলা যায়। কারণ, মণিপুরের বিপক্ষে ম্যাচে এক ইনিংসে ১১ জন ক্রিকেটারকে দিয়েই বোলিং করিয়েছে দিল্লি। আজ শুক্রবার মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ঘটেছে এই ঘটনা।
আন্তর্জাতিক ক্রিকেট তো নয়ই, স্বীকৃত কোনো টি-টোয়েন্টিতেও এমন ঘটনা আগে কখনো ঘটেনি। অর্থাৎ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নতুন একটি রেকর্ড হয়ে গেল। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯ জনকে বোলিং করানের রেকর্ড ছিল। বিপিএলে এমন কিছু ঘটেছে ৪ বার।
এই ম্যাচে আগে বোলিং করে দিল্লি। এরপর একে একে সব একাদশের সব ক্রিকেটারকে দিয়ে অন্তত এক ওভার বোলিং করান দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি।
বাদোনি নিজে ছিলেন উইকেটরক্ষক। এক সময় তিনিও গ্লাভস খুলে বল হাতে নেন। দলের ষষ্ঠ বোলার হিসেবে দুই ওভার বোলিং করেন দিল্লি অধিনায়ক। একটি উইকেটও পান তিনি। বাদোনির মতো ১টি করে উইকেট নেন আয়ুশ সিং ও প্রিয়ানাশ আরিয়া।
২টি করে উইকেট শিকার করেন হার্শ তিয়াগি ও দ্বিবেশ রথি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২০ রান করে মণিপুর। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার হাতে রেখে জয় পায় দিল্লি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE