ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম উত্তেজনায় এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও আফগানিস্থানের ম্যাচ,জেনেনিন ফলাফল
বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ দিয়ে দুবাইতে পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে আফগানদের ৪৫ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে জুনিয়র টাইগাররা। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছে অধিনায়ক অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
শুক্রবার (২৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৮৩ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। এতে ৪৫ রানের জয় পেয়েছে জুনিয়র টাইগাররা।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে খেলছিলেন দুই আফগান ওপেনার মাহবুব খান এবং উজাইর খান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দুজনেরই কেউই। উজাইর ৮ রান করে আউট হলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন মাহবুব।
তৃতীয় উইকেটে নাসির খানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ফায়সাল খান। নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি ফায়সাল। ৫৮ রান করেন তিনি। এরপর ৬০ বলে ৩৪ রান করে সতীর্থের দেখা পথ অনুসরণ করেন নাসির।
এদিন ইনিংস বড় করতে পারেননি নাজিফউল্লাহ আমিরিও। ১৯ বলে ১৭ রান করে এই ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করেন বারাকাতুল্লাহ ইব্রাহিমজাই (১৯), হামজা খান (৫), খাতির স্তানিকজাই (৩) এবং আব্দুল আজিজ (৫) ।
এতে ১৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। ৪৮তম ওভারে আল্লাহ গাজানফার রান আউট হলে ১৮৩ রানে গুঁটিয়ে যায় আফগানিস্তান। এতে ৪৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে আল ফাহাদ এবং ইকবাল হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া মারুফ মৃধা দুটি এবং রাফি নেন এক উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জুনিয়র টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার জাওয়াদ আবরার। তবে তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক আজিজ হাকিম তামিম।
আর এই ব্যাটকে সঙ্গ নিয়ে ফিফটি তুলে নেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি। ১১০ বলে ৬৬ রান করে আউট হন কালাম। ৬ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন দেবাষীশ দেবা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তামিম।
১৫ বলে ১০ রান করে শিহাব জেমস আউট হলেও ১৩২ বলে সেঞ্চুরি তুলে নেন তামিম। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন বাংলাদেশ অধিনায়ক।
শেষ দিকে ফারিদ (১০) এবং মারফ মৃধা শূন্য রানে আউট হলে রাফির অপরাজিত ১১ রানে ভর করে ২২৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল