ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : ক্রিকেট বিশ্বে শোকের কালো ছায়া,বাউন্ডারি হাঁকিয়ে মৃ*ত্যু*র কোলে ক্রিকেটার
খেলার মাঠে মৃত্যু কোনো নতুন ঘটনা নয়, তবুও প্রতিবার এমন একটি ঘটনা শোকস্তব্ধ করে তোলে ক্রীড়া জগৎকে। ভারতের পুণেতে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ইমরান প্যাটেল নামের এক ক্রিকেটার। মাত্র ৩৫ বছর বয়সে সবুজ মাঠে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।
**ঘটনার বিবরণ** পুণেতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এএস ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশ। মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে চলা ম্যাচটিতে লাকি বিল্ডার্সের অধিনায়ক ছিলেন ইমরান প্যাটেল। টস হেরে ব্যাট করতে নেমে ছয় ওভারে ৪৫ রান তোলে তার দল। দারুণ শুরুতে ইমরানের অবদান ছিল ১৮ বলে ২২ রান। ষষ্ঠ ওভারে টানা দুই চারে দর্শকদের মুগ্ধ করেন তিনি।
কিন্তু এর পরপরই ইমরানের শরীরে দেখা দেয় অস্বস্তি। হাতে ও বুকে ব্যথা অনুভব করায় তিনি আম্পায়ারের কাছে মাঠের বাইরে যাওয়ার অনুমতি চান। আম্পায়ার তাকে বিশ্রাম নিতে বললেও মাঠ ছাড়ার সময় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন ইমরান। সতীর্থরা দৌড়ে তার কাছে যান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
**হাসপাতালে মৃত্যু ঘোষণা** হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান, ইমরান প্যাটেল আর নেই। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ইমরানের পরিবারের দাবি, তার কোনো শারীরিক অসুস্থতা ছিল না, যা আরও অবাক করেছে তার সহকর্মী ও পরিবারকে।
**শোকস্তব্ধ ক্রিকেট জগৎ** ইমরানের মৃত্যুতে তার সতীর্থরা শোকাহত। তার এক সহখেলোয়াড় নাসের খান বলেন, "ইমরানের শারীরিক কোনো সমস্যা ছিল না। তবুও এমন কীভাবে হলো, তা আমরা বুঝতে পারছি না।"
**পরিবারে শোকের ছায়া** ইমরান প্যাটেল তার স্ত্রী এবং তিন কন্যা সন্তান রেখে গেছেন। মাত্র চার মাস আগে তার তৃতীয় কন্যার জন্ম হয়। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। ক্রিকেট খেলার পাশাপাশি একটি ছোট ব্যবসা চালিয়ে সংসার চালাতেন।
ইমরানের মৃত্যু শুধু ক্রিকেট জগৎ নয়, তার পরিবারকেও শোকের সাগরে ভাসিয়েছে। জীবনের মাঠে আর কোনো ইনিংস খেলবেন না তিনি। কিন্তু তার সতীর্থ ও পরিবার তাকে চিরকাল মনে রাখবে।
এই মর্মান্তিক ঘটনাটি ক্রিকেট বিশ্বকে আরেকবার মনে করিয়ে দেয় যে শারীরিক সুস্থতার প্রতি নজর রাখা এবং খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE