ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এক ওভারে ২৫ রান দিলেন সাকিব
আবুধাবির টি-টেন লিগে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। এ দিন বল হাতে একেবারেই ব্যর্থ ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবুও দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে তার দল।
শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দশ ওভারে ছয় উইকেটে ১২৩ রান করে দিল্লি। লিভিংস্টোনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে দিল্লির দেয়া ১২৪ রান ছুঁয়ে ফেলে বাংলা টাইর্গাস। লক্ষ্য তারা করতে নেমে হজরতুল্লাহ জাজাই খেলেন ২৪ রানের ইনিংস।
১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন শানাকা। এরপরের গল্পটা শুধুই লিয়াম লিভিংস্টোনের। মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি তোলেন তিনি, জেতান দলকেও। দারুণ ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি।
এ দিন ব্যাটিংয়েই নামতে হয়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। এর আগে দিল্লির দুই ওপেনার শুরুতেই বিদায় নেন। জেমস ভিন্স এবং রভম্যান পাওয়েল ঝড়ো গতিতে রান বাড়াতে থাকেন। এ দিন চতুর্থ ওভারে বল হাতে নেন সাকিব।
তার প্রথম বলেই ছক্কা হাঁকান পাওয়েল। পরের বলে আবারও ছয় হাঁকান ক্যারিবিয়ান এই ব্যাটার। তৃতীয় বলে পাওয়েল সিঙ্গেলস নিলেও ওভারটি বাজেভাবে শেষ করেন সাকিব। কেননা ভিন্স স্ট্রাইকে গিয়ে শেষ তিন বলে তিনটি চার হাঁকান।
সাকিবের এক ওভার থেকেই এই দুই ব্যাটার তোলেন ২৫ রান। শেষ দিকে দাসুন শানাকার এক ওভার থেকে দেন ৩৩ রান। দিল্লির হয়ে ১৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নিখিল চৌধুরি। বাংলা টাইগার্সের হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড পাইন ও জশুয়া লিটল। দুই ওভারে মাত্র চার রান খরচায় এক উইকেট নেন রশিদ খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE