ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল
অ্যান্টিগা টেস্টে তৃতীয় দিনটি বাংলাদেশ দলের জন্য ছিল পরীক্ষার মতো। আগের দিনই ধারণা করা হচ্ছিল যে ক্যারিবীয় পেসাররা এদিন বাংলাদেশকে চেপে ধরতে চাইবেন, এবং সেটাই হয়েছে। নিয়মিত ও অনিয়মিত পেসারদের দারুণ বোলিংয়ে তৃতীয় দিনে বাংলাদেশের সাতটি উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। দিন শেষে বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান তুলে থামে। তাসকিন আহমেদ (১১) ও শরিফুল ইসলাম (৫) অপরাজিত রয়েছেন। তবে এখনও বাংলাদেশ ক্যারিবীয়দের থেকে পিছিয়ে আছে ১৮১ রানে।অনলাইনে লাইভ খেলা দেখুন
তৃতীয় দিনের শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও মুমিনুল হক দেখেশুনে ব্যাটিং শুরু করেন। প্রথম ৮ ওভারে ২৪ রান যোগ করেন তারা। তবে কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন দিপু। তিনি ৭১ বলে ১৮ রান করে বিদায় নেন।
এরপর উইকেটে আসেন লিটন দাস। প্রথম সেশনে মুমিনুল ও লিটন ভালোভাবেই সামাল দেন ক্যারিবীয় বোলারদের। লাঞ্চের আগে মুমিনুল ৩৮ ও লিটন ২১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ প্রথম সেশনে ৩ উইকেটে ১০৫ রান করে।
লাঞ্চের পর মুমিনুল হক ধৈর্যের সাথে খেলতে থাকেন এবং ১১৫ বলে ফিফটি পূর্ণ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ৫০ রান করে জেইডেন সিলসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
এরপর লিটন ও মেহেদী হাসান মিরাজ কিছুটা এগিয়ে নিয়ে যান দলকে। তবে শামার জোসেফের ডেলিভারিতে লিটন ইনসাইড এজ হয়ে বোল্ড হন। তিনি ৪০ রান করে সাজঘরে ফেরেন।
তৃতীয় সেশনে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী দলের স্কোর বাড়ানোর চেষ্টা করেন। তবে মিরাজ বাউন্সার ফাঁদে পড়ে শর্ট লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন। তিনি করেন ২৩ রান। এরপর জাকের ও তাইজুল ইসলামের ৬৮ রানের জুটি দলকে বিপদ থেকে কিছুটা উদ্ধার করে। তবে আলজারি জোসেফের বলে বোল্ড হওয়ার আগে তাইজুল করেন ২৬ রান।
জাকের আলী নিজের ফিফটি পূর্ণ করেন শামার জোসেফকে চার মেরে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। জাস্টিন গ্রেভসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হন।
শেষ দিকে তাসকিন ও হাসান মাহমুদ দলের স্কোর বাড়িয়ে ফলো-অন এড়াতে সাহায্য করেন। তবে হাসান মাহমুদ স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিলে দিনের খেলা আগেভাগেই আলোক স্বল্পতায় শেষ হয়।অনলাইনে লাইভ খেলা দেখুন
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ৪৫০/৯ (১৪৪.১ ওভার)
লুইস ৯৭, আথানেজ ৯০, হজ ২৫, গ্রেভস ১১৫*, রোচ ৪৭; হাসান ৩/৮৭, তাসকিন ২/৭৬
বাংলাদেশ (প্রথম ইনিংস): ২৬৯/৯ (৯৮ ওভার)
জাকির ১৫, জয় ৫, মুমিনুল ৫০, লিটন ৪০, মিরাজ ২৩, জাকের ৫৩; আলজারি ৩/৬৯, সিলস ২/৪২
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE