ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক
ঋষভ পন্থকে কিনে কি হাত কামড়াচ্ছেন সঞ্জীব গোয়েন্কা? ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। কেনার পরে আফসোস দলের মালিক গোয়েন্কার। পন্থকে বেশি টাকা দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি।
পন্থকে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে ধরে রাখতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু গোয়েন্কা এমন একটি দর হাঁকান যা দেওয়া সম্ভব ছিল না দিল্লির পক্ষে। ফলে পন্থ যান লখনউয়ে। পন্থের জন্য আগে থেকেই ঝাঁপানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু এত টাকা দিতে হবে ভাবেননি। গোয়েন্কা বলেন, “আমাদের পরিকল্পনায় পন্থ ছিল। আমরা ওর জন্য প্রায় ২৬ কোটি টাকা ধরে রেখেছিলাম। কিন্তু একটু বেশি টাকা দিয়ে ফেলেছি। কিন্তু ওর মতো ক্রিকেটারকে পেয়ে আমরা খুশি।”
চোখের জলের দাম ২৩.৭৫ কোটি! কেকেআর ছাড়ায় কেঁদে ভাসানো বেঙ্কটেশ টপকালেন কোহলির দামওপন্থকে পেয়ে তাঁদের দলের শক্তি বাড়ল বলেই মনে করেন গোয়েন্কা। তিনি বলেন, “পন্থ দুর্দান্ত ক্রিকেটার। একা ম্যাচ জেতাতে পারে। ও দলের জন্য খেলে। এখন থেকে ও লখনউয়ের সদস্য।” দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। লখনউ দলের অধিনায়ক কি তাঁকেই করা হবে? সেই বিষয়ে এখনও কিছু জানাননি গোয়েন্কা।
পন্থকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল লখনউ। তাদের সঙ্গে লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু পন্থের দাম ১০ কোটি ছাড়াতেই পিছিয়ে যায় আরসিবি। এর পর লখনউয়ের সঙ্গে দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম ওঠার পর ছেড়ে দেয় তারা। পন্থকে আরটিএম কার্ডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু হায়দরাবাদ ২৭ কোটি টাকা দিতে চায়। তার পর আর এগোয়নি দিল্লি। পন্থকে ২৭ কোটি টাকায় কিনে বোধহয় একটু হলেও আফসোস করছেন গোয়েন্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE