ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ: ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কাগিসো রাবাদাকে কিনলো যে দল

২০২৪ নভেম্বর ২৪ ১৬:৪১:৪০

ব্রেকিং নিউজ: ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কাগিসো রাবাদাকে কিনলো যে দল

ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম শুরু হয়েছে। এবারের নিলাম অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেড্ডায়, যেখানে আজ রবিবার ও সোমবার দুই দিন ধরে দলগুলো তাদের স্কোয়াড সাজাতে ব্যস্ত থাকবে। কোন দল কাকে কিনবে, সেই কৌতূহল এখন তুঙ্গে।

এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে অংশ নিচ্ছে পাঞ্জাব কিংস। তাদের বাজেট ১১০ কোটি ৫০ লক্ষ টাকা। এই মোটা অঙ্কের অর্থ দিয়ে তারা দলকে শক্তিশালী করার সুযোগ খুঁজবে।

১০ কোটি ৭৫ লক্ষ টাকায় গুজরাতে কাগিসো রাবাদাদক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার দাম উঠল ১০ কোটি ৭৫ লক্ষ টাকা। তাঁকে কিনল গুজরাত। শ্রেয়সের ক্ষেত্রে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করল না পঞ্জাব।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি): বিরাট কোহলির নেতৃত্বাধীন এই দলের বাজেট ৮৩ কোটি টাকা।

দিল্লি ক্যাপিটালস: তাদের পকেটে রয়েছে ৭৩ কোটি টাকা।

লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স: দুটি দলই সমান বাজেট, ৬৯ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিচ্ছে।

চেন্নাই সুপার কিংস (সিএসকে): মহেন্দ্র সিং ধোনির দল নিলামে যাবে ৫৫ কোটি টাকা নিয়ে।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): তাদের হাতে রয়েছে ৫১ কোটি টাকা।

মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ: দুই দলের পকেটে রয়েছে ৪৫ কোটি টাকা।

রাজস্থান রয়্যালস: সবচেয়ে কম বাজেট, ৪১ কোটি টাকা নিয়ে নিলামে নামছে এই দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত