ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : যে কারণে সাকিবকে বাতিল ঘোষণা করলো আইসিসি
দীর্ঘদিন ধরে ওয়ানডে ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডারের জায়গায় যিনি ছিলেন নিয়মিত মুখ, সেই সাকিব আল হাসানের নাম এখন আর আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে নেই। আইসিসির সর্বশেষ র্যাংকিং হালনাগাদে সাকিবের অনুপস্থিতি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি হয়েছে। তবে কারণটি খুবই সরল—গত এক বছরে সাকিব কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি, আর তাই র্যাংকিংয়ের নিয়ম অনুযায়ী এক বছর ধরে কোনো ম্যাচে অংশগ্রহণ না থাকলে স্বয়ংক্রিয়ভাবে নাম কাটা পড়ে।
সাকিব আল হাসান ওয়ানডে থেকে এখনও অবসর নেননি এবং এটিই তার একমাত্র সক্রিয় ফরম্যাট। কিন্তু সর্বশেষ ওয়ানডে তিনি খেলেছেন ২০২৩ সালের ৬ নভেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে। সেই ম্যাচে টাইমড আউট কাণ্ডের পর চোটের কারণে আর মাঠে নামতে পারেননি তিনি। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল দুটি ওয়ানডে সিরিজ খেললেও সাকিবের অনুপস্থিতি তার ভক্তদের হতাশ করেছে।
এদিকে, সাকিবের অনুপস্থিতিতে বর্তমানে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তৃতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান এবং চতুর্থ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। এছাড়া শীর্ষ দশের তালিকায় রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্যান্টনারসহ আরও কয়েকজন বিশ্বমানের খেলোয়াড়।
বিশ্লেষকরা বলছেন, সাকিব যদি একটি ওয়ানডে খেলেন, তবে পুনরায় র্যাংকিংয়ে তার নাম ফিরে আসবে। তবে সাকিবের ভবিষ্যৎ নিয়ে কিছু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তিনি এর আগে দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতি ও সংসদ সদস্য পদ হারানোর পর কিছু জটিলতার মুখে পড়ে দেশে এসে খেলায় অংশ নিতে পারেননি।
সামনের দিনগুলোতেও সাকিবের মাঠে ফেরার নিশ্চয়তা মিলছে না। বাংলাদেশ দলের সামনে ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডে ম্যাচ আছে, তবে সাকিব এই সিরিজে অংশ নেবেন কিনা তা এখনো অনিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজে খেলতে না পারলে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তার দলে থাকা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।
সাকিবের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে এভাবে নতুন করে প্রশ্ন উঠলেও, ক্রিকেটপ্রেমীরা আশাবাদী যে দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা শিগগিরই মাঠে ফিরবেন এবং আন্তর্জাতিক মঞ্চে আবারও তার অলরাউন্ড নৈপুণ্যের ঝলক দেখাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE