ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে সাকিব খেলবেন কি না,সরাসরি জানিয়ে দিলেন চট্টগ্রাম কিংসের মালিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১১তম আসর আসন্ন ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে। এই আসরে চিটাগং কিংস দলে নাম লিখিয়েছেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, সাকিব বিপিএলে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী জানিয়েছেন, সাকিবের বিপিএল খেলা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, "এখনো এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিসিবির পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। আমরা একটি চিঠি পাঠাবো এবং এরপর বিষয়টি দেখব।"
সাকিব আল হাসান, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু ঘরের মাঠে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রাজনৈতিক অস্থিরতা এবং জনরোষের কারণে তার এই স্বপ্ন পূর্ণ হয়নি। সাকিবের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ এখনো পুরোপুরি অনিশ্চিত।
এদিকে, যদি সাকিব শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলে অংশ নিতে না পারেন, তবে দলের জন্য নতুন খেলোয়াড়ের সন্ধান করা হবে। চট্টগ্রাম কিংসের মালিক জানান, “হ্যাঁ, আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আমরা তিন-চার জনের সঙ্গে কথা বলেছি, এবং এখন পর্যন্ত দুইজন পছন্দ হয়েছে। তবে, কী হবে, সেটা দেখার বিষয়।”
বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম কিংসের ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। ফ্র্যাঞ্চাইজিটির জার্সি উন্মোচনের পরিকল্পনাও চলছে। সামির কাদের চৌধুরী বলেন, “জার্সি নিয়ে দর্শকদের আগ্রহ থাকে, বিশেষ করে পছন্দের দলগুলোর জার্সি। আমরা তা বিবেচনায় রেখে পরিকল্পনা করছি। আশা করি, আগামী সপ্তাহের মধ্যে একটি অনুষ্ঠান করে জার্সি উন্মোচন করা হবে।”
এইবারের বিপিএলে চট্টগ্রাম কিংসের পারফরম্যান্স এবং দলের পরিকল্পনা নিয়ে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE