ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
১ ঘন্টা পরেই ম্যাচ : ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের চমকে ভরা একাদশ ঘোষণা
আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯২ রানের জয় পায় আফগানিস্তান। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬৮ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফিরায় বাংলাদেশ। তাই তৃতীয় ওয়ানডে ম্যাচটি অলিখিত ফাইনাল হয়ে দাড়িয়েছে। শেষ ম্যাচে যে দল জিতবে তার হাতে উঠবে এই সিরিজের ট্রফি।
তবে শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে বড় দু:সংবাদ পেয়েছে বাংলাদেশ। দলে ফর্মে থাকা ব্যাটার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পড়েছেন ইনজুরিতে। সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে পাবে না বাংলাদেশ। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। তাই শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ সাজাতে কষ্ট হচ্ছে টিম ম্যানেজমেন্টের।
ওপেনিং সৌম্য সরকারের সাথে দেখা যাবে তানজিদ তামিমকে। প্রথম দুই ম্যাচে ভালো শুরুর পর আউট হয়ে যান সৌম্য সরকার। প্রথম ওয়ানডে ম্যাচে ৩৩ রান ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩৫ রান করেন এই ব্যাটার। আজকে তাকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।
তিন নম্বরে দেখা যাবে জাকির হাসানকে। চারে মেহেদী হাসান মিরাজ। ৫ নম্বরে ব্যাটিংয়ে আসবেন তাওহীদ হৃদয়। ৬ নম্বরে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী অনিক। ৮ নম্বরে নাসুম। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই দুই ব্যাটারের দুর্দান্ত ফিনিসিংয়ে আফগানিস্তানকে ২৫৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
পেস বিভাগে দেখা যাবে তাসকিন আহমেদ, শরিফুল ইসলামকে। মুস্তাফিজ যদি না খেলতে পারেন সেক্ষেত্রে ওয়ানডে অভিষেক হতে পারে নাহিদ রানার। স্পিন বিভাগ সামলাবেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বাংলাদেশের সেরা একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ(অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজ/নাহিদ রানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE