ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সেঞ্চুরির কাছাকাছি মেহেদী মিরাজ
সব ঠিক থাকলে আজই আরেকটি বিশেষ সেঞ্চুরিটা হতে যাচ্ছে মেহেদি হাসান মিরাজের জন্য। বাংলাদেশ দলের ১৩তম ক্রিকেটার হিসেবে তিনি ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন।
আজ (সোমবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অংশ নিলে ওয়ানডে ক্রিকেটে তার শততম ম্যাচ পূর্ণ হবে।
২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় ওয়ানডে অভিষেক হয় মিরাজের। অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি তার, তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রানে ২ উইকেট নিয়েছিলেন মিরাজ। অভিষেকের পর থেকে তিনি দলের এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।
৯৯টি ওয়ানডে ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩.৪০ গড়ে এবং ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪.৮৩ গড়ে ১০৮ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ৪.৭৮।
মিরাজের আগে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলেছেন। তারা হচ্ছেন:
মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ)সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ)তামিম ইকবাল (২৪৩ ম্যাচ)মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৪ ম্যাচ)মাশরাফি বিন মোর্ত্তজা (২১৮ ম্যাচ)মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ)আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ)খালেদ মাসুদ (১২৬ ম্যাচ)মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ)হাবিবুল বাশার (১১১ ম্যাচ)মুস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ)রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE