ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
রোহিত শর্মা ও গম্ভীরের ৬ ঘণ্টার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড
এমন বৈঠকের পেছনে ভারতের সাম্প্রতিক সিরিজ পরাজয়ের তিক্ততা এবং দলীয় পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে। দলটি বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সমর্থক, বিশেষজ্ঞ এবং সাবেক ক্রিকেটাররা কঠোর সমালোচনা করছেন।
বিসিসিআই-এর সভাপতি রজার বিনি এবং সেক্রেটারি জয় শাহর নেতৃত্বে অনুষ্ঠিত এই ছয় ঘণ্টাব্যাপী বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর, এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের উপস্থিতি দলের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বর্পূর্ণতা নির্দেশ করে। তাদের আলোচনায় কৌশলগত ত্রুটি, খেলোয়াড়দের ফর্ম, দলের মনোবল এবং কোচিং স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই বৈঠককে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতির প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিসিসিআই দলকে আরও দায়িত্বশীল এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব দেখানোর জন্য অনুশীলন এবং প্রশিক্ষণ নীতিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়ায় বিষয়টির গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র বলেন, ‘এমন একটা বিপর্যয়ের পর এরকম মিটিং হওয়ারই ছিল, যেটা টানা ৬ ঘণ্টা দীর্ঘ হয়েছে। ভারত দল সামনে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। বিসিসিআই চায় দল ঘুরে দাঁড়াক, এবং এ বিষয়ে থিংক-ট্যাংক কী ভাবছে সেটাও জানতে চেয়েছে।’
দীর্ঘ সেই আলোচনায় কেমন আলোচনা হয়েছে তা সহজেই অনুমেয়। তিন জনকে যে বিভিন্ন কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, চাওয়া হয়েছে সব কিছুর ব্যাখ্যা, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিসিসিআইয়ের সেই সূত্র পিটিআইকে আরো জানায়, 'ম্যারাথন' বৈঠকে কোচ এবং অধিনায়ককে কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আগের কোচ রাহুল দ্রাবিড় যেভাবে দল পরিচালনা করেছেন, তার থেকে কিছু পরিবর্তন এনেছেন গৌতম গম্ভীর। প্রশ্ন উঠেছে এই কোচের দল পরিচালনা নিয়ে।
জানা গেছে, মুম্বাই টেস্টে দলের সেরা বোলার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেয়ার ব্যাপারটি একেবারেই পছন্দ হয়নি বোর্ড কর্তাদের। তাই প্রশ্ন করা হয়, সহ-অধিনায়ক থাকার পরও কেনো বিশ্রাম দেয়া হলো বুমরাহকে। পাশাপাশি জিজ্ঞেস করা হয়, পুনেতে টার্নিং পিচে ধরাশায়ী হওয়ার পরেও কেন স্পিনবান্ধব টার্নিং উইকেট বানাতে বলা হলো মুম্বাইতে!
এ বিষয়ে সূত্রটি বলেন, ‘বুমরাহকে সতর্কতাস্বরূপ বিশ্রাম দেওয়া হলেও এ নিয়ে আলোচনা হয়েছে। র্যাংক টার্নার উইকেটে ভারত খুব ভালো না করলেও কেন এমন উইকেট, এ সব নিয়ে আলোচনা হয়েছে।’
এমনকি সামনে থাকা অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দলের অধিনায়ক কোচ এবং নির্বাচককে। কোচ এবং অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, এই ধাক্কা সামলে কী ভাবে দল ঘুরে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষজ্ঞ নীতিশ কুমার রেড্ডি এবং রঞ্জি ট্রফিতে মাত্র দশটি ম্যাচ খেলে হার্ষিত রানার মতো ক্রিকেটার কী করে টেস্ট দলে জায়গা করে নেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
ভারতের পরবর্তী চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ বোর্ডার গাভাস্কার ট্রফি। যার ৫ ম্যাচের ৪ টিই জিততে হবে ভারতকে। নয়ত খেলা হবে না আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE