ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অবশেষে নিজেদের ভুল স্বীকার করে মিরাজ বললেন আমি ও শান্ত দুজনই ভুল করেছি
বাংলাদেশের ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাটকীয়ভাবে ৯২ রানে হার মেনেছে, যা ভক্তদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুরুটা ভালোই হয়েছিল। তানজিদ হাসান তামিম দ্রুত আউট হলেও নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার মিলে একটি দৃঢ় জুটি গড়েন এবং বাংলাদেশকে বিপদমুক্ত করেন। তাদের পঞ্চাশ পার করা জুটিতে বাংলাদেশ ভালো অবস্থানে ছিল। সৌম্য হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও শান্ত ছিলেন দলের হাল ধরে।
কিন্তু নাটকীয় ধস শুরু হয় শান্তর আউটের পর। মোহাম্মদ নবির স্পিনের সামনে শান্ত সংগ্রামে ছিলেন। রান বের করতে না পেরে চাপের মুখে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন তিনি, ইনিংসটি থামে ৪৭ রানে। এরপরেই মেহেদী হাসান মিরাজও আউট হয়ে যান।
এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ২ উইকেটে ১২০ রান থেকে পুরো দল শেষ পর্যন্ত ১৪৩ রানে গুটিয়ে যায়। ম্যাচের পর শান্ত স্বীকার করেন, তার উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। একই সঙ্গে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় স্বীকার করেন। তিনি জানান, ২০ ওভারের পর উইকেট নরম হয়ে টার্নিং আচরণ শুরু করেছিল, যার ফলে তাকে এবং শান্তকে ইনিংস শেষ করে আসা উচিত ছিল।
এই হারে দলটির আত্মবিশ্বাস কিছুটা কমে গেলেও, দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE