ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : হঠাৎ করেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ নবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার নিজের অবসর সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন বয়সকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার বয়স ৪০ বছর পেরিয়ে যাবে, যা তাকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।
গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে নবির অবসরের ঘোষণা তুলে ধরে। এসিবির প্রধান নির্বাহী নসিব খান ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ ঘোষণা
মোহাম্মদ নবি আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার অলরাউন্ড পারফরম্যান্স ও নেতৃত্ব দেশের ক্রিকেটকে একটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছে। নবির অবসর নেওয়ার সিদ্ধান্ত আফগান ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে।
নসিব খান বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাচ্ছে। বোর্ডকে সে তার ইচ্ছার কথা জানিয়েছে। আমাকেও কয়েক মাস আগে জানিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির পর সে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
ওয়ানডে থেকে অবসরের সময় জানিয়ে দিলেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেতে চান নবি। এ বিষয়ে এসিবি প্রধান বলেন, ‘আমি যা বুঝতে পেরেছি তা হলো, সে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত এটাই পরিকল্পনা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE