ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
IPL 2025 নিলাম: ১ কোটিতে তাসকিন, ৭৫ লক্ষ রুপিতে শরিফুল, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
আসন্ন আইপিএল ২০২৪ মেগা নিলামের জন্য বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যেখানে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদসহ অন্যান্য উল্লেখযোগ্য খেলোয়াড় রয়েছেন। এই নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর, সৌদি আরবের জেদ্দায়।
মুস্তাফিজুর রহমান এই তালিকার শীর্ষে রয়েছেন, তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজ ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন, তবে এবারের আসরে তাকে রিটেন করা হয়নি। মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা এবং তার বাঁহাতি পেসের কার্যকারিতা তাকে একটি আকর্ষণীয় পছন্দে পরিণত করেছে।
সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ১ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন। সাকিব, যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন, সর্বশেষ খেলেছিলেন ২০২১ সালে। তাসকিন, যিনি এখনও আইপিএলে পা রাখেননি, এর আগেও লখনৌ সুপার জায়ান্টসের নজরে এসেছিলেন কিন্তু অনাপত্তিপত্রের অভাবে অংশ নিতে পারেননি।
৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে আছেন ৯ জন বাংলাদেশি খেলোয়াড়, এদের মধ্যে রয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়, পেসার হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, এবং উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এর আগে একবার কলকাতা নাইট রাইডার্সে ছিলেন লিটন, তবে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান। এছাড়া তাওহিদ হৃদয় এবং শরিফুল ইসলাম এর আগে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন।
এবারের আইপিএল মেগা নিলামে ৪০৯ জন বিদেশি খেলোয়াড়সহ মোট ১৫৭৪ জন খেলোয়াড়ের নাম রয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলাম ও রিটেনশনে সর্বোচ্চ ১২০ কোটি রুপি খরচ করতে পারবে। এবারের আসরের নিলাম সৌদি আরবে অনুষ্ঠিত হবে, যা আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে আয়োজন।
বাংলাদেশের তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের এই তালিকা থেকে কয়েকজন নিলামে দল পেলে প্রথমবারের মতো আইপিএল খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE