ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মিরাজের সামনে এক বিরল হ্যাটট্রিকের হাতছানি
টিম বাংলাদেশের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হারের ধাক্কা সামলেও উজ্জ্বল থেকেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগস্টে পাকিস্তানের মাটিতে দুই টেস্টে পরপর দুটি শক্তিশালী ইনিংসে (৭৭ ও অপরাজিত ৭৮) মিরাজ নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। এরপর ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ৯৭ রানে থেমে গেলেও তার অনবদ্য লড়াকু ইনিংসটি বাংলাদেশ ভক্তদের মাঝে প্রশংসা কুড়ায়।
এবার, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজের দিকে তাকিয়ে সাকিববিহীন বাংলাদেশ দল। আর এই সিরিজে মিরাজের সামনে রয়েছে এক অসাধারণ হ্যাটট্রিকের সুযোগ। ৬ নভেম্বর শারজায় সিরিজের প্রথম ম্যাচে যদি মিরাজ ম্যাচসেরা হতে পারেন, তাহলে আফগানিস্তানের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে ম্যাচে সেরা পারফর্মার হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করবেন তিনি।
এই হ্যাটট্রিকের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর এশিয়া কাপে লাহোরে। আফগানিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমে ১১৯ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মিরাজ, সেই সঙ্গে ৪১ রানে একটি উইকেট নিয়েছিলেন। তার এই অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশকে এনে দেয় বড় জয় এবং তিনিই হন ম্যাচসেরা। এরপর, ৭ অক্টোবর ভারতের ধর্মশালায় ওয়ানডে বিশ্বকাপে আবারও আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৭৩ বলে ৫৭ রান এবং বল হাতে ২৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬ উইকেটে জয় এনে দেন মিরাজ, আবারও জেতেন ম্যাচসেরার পুরস্কার।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টানা তিন ম্যাচে ম্যাচসেরা হওয়ার নজির নেই। প্রয়াত মানজার রানা ২০০৫ সালে পরপর দুই ম্যাচে ম্যাচসেরা হন, তবে তৃতীয় ম্যাচে তিনি পারেননি। এবার, মিরাজের সামনে সেই গৌরব অর্জনের এক মহাসম্ভাবনা।
আফগানিস্তানের বিপক্ষে শারজায় সিরিজের প্রথম ম্যাচে মিরাজ যদি আবারো সেরা পারফর্মার হতে পারেন, তাহলে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE