ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সাইফউদ্দিনের ব্যাটিং ঝড়ে আরব আমিরাতকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ
হংকং সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ ৬ ওভারে ১১১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে জিসান আলম ও আব্দুল্লাহ আল মামুন দুর্দান্ত শুরু করেন। যদিও জিসান তুলনামূলক ধীরগতিতে শুরু করেছিলেন, তবে মামুনের আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশকে দ্রুত রান এনে দেয়। দ্বিতীয় ওভারে চার-ছক্কার ঝড় তুলে দুজনে ২০ রান সংগ্রহ করেন।
তৃতীয় ওভারেও একইভাবে রান তুলতে থাকেন তারা, যেখানে আরও ১৬ রান যোগ হয় বাংলাদেশের বোর্ডে। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তোলে বাংলাদেশ। চতুর্থ ওভারে মামুন ১১ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।
ইনিংসের শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন মাত্র ৯ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন, আর জিসান ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত ক্রিজে থাকেন। নির্ধারিত ৬ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ১১১ রানের শক্তিশালী স্কোর গড়ে। আমিরাতের হয়ে একমাত্র উইকেটটি নেন মোহাম্মদ জুহাইব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE