ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ম্যাচ,জেনেনিন ফলাফল
বাংলাদেশ যুব দল সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে জয়লাভ করেছে। ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। তবে তাদের ইনিংসটি তেমন বড় হয়নি। বাংলাদেশি বোলারদের নিখুঁত বোলিং আক্রমণের মুখে ৪০.৫ ওভারে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারী দল।
বাংলাদেশের পেসার সাদ ইসলাম রাজিন শুরুতেই আঘাত হানে, মাত্র ১৫ রানের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের তিনজন শীর্ষ ব্যাটারকে বিদায় করেন তিনি। এতে দ্রুত চাপে পড়ে যায় প্রতিপক্ষ। বাংলাদেশি বোলারদের মধ্যে রাজিনের পাশাপাশি বাকিরাও দায়িত্বশীল বোলিং করেন, ফলে আরব আমিরাত বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়।
জবাবে ব্যাট করতে নেমে, লক্ষ্য তাড়া করতে কোনো সমস্যায় পড়েনি বাংলাদেশ যুব দল। বাঁহাতি ওপেনার রিফাত বেগ ৭৯ বলে ৭১ রানের দারুণ একটি ইনিংস খেলেন। যদিও জয়ের কাছে গিয়ে প্রতিপক্ষের একজন বোলারের ওপর চড়াও হতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে আউট হন তিনি। আরেক প্রান্তে আজিজুল হাকিম তামিম শান্তভাবে ব্যাট চালিয়ে যান এবং অপরাজিত থেকে ৭১ রান করেন।
বাংলাদেশ জয় নিশ্চিত করে ৩৪.১ ওভারে, মাত্র ২ উইকেট হারিয়েই। কালাম সিদ্দিকি অলিন শেষ দিকে তামিমকে সঙ্গ দেন এবং ৬ রান করে অপরাজিত থাকেন। সংযুক্ত আরব আমিরাতের হয়ে একটি করে উইকেট নেন আরিয়ার সাক্সেনা এবং আলীআজগর শামস।
এই জয়ে ৫০ ওভারের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, যা তাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে পরবর্তী ম্যাচগুলোতে।
এরপর আর সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো মতে দেড়শ পাড় করে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৮৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেছেন রায়ান খান। আর ২৬ রানের ইনিংস খেলেছেন মাধব মনোজ নায়ার।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন রাজিন। এমন পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এ ছাড়া ৩টি উইকেট নিয়েছেন রাফিউজ্জামান রাফি। একটি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও সাইমুন বশিদ রাতুল।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ৪ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজশাহীতে। তবে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাবার পর দ্বিতীয় ম্যাচটি সরিয়ে আনা হয় ঢাকায়। আগামী কালই (বুধবার) সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE