ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের কোচ হিসেবে বিশাল অংকের বেতন পাবেন গৌতম গম্ভীর, চলুন জেনে নেই
রাহুল দ্রাবিড়ের পদত্যাগের পরপরই ভারতের নতুন কোচ হিসেবে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের নাম উঠে আসে। অনেক গুঞ্জনের পর অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে দেখা যাবে তাকে। যদিও দ্রাবিড়ের উত্তরসূরি গৌতম গম্ভীর বেতন নিয়ে এখনও বোর্ডের সঙ্গে চুক্তিতে পৌঁছাননি।
তবে গম্ভীর নিজেই নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, বেতন আপাতত তার চিন্তা নয়। পছন্দ মতো সাপোর্ট স্টাফদের দলে নেওয়ার দিকেই আপাতত মনোযোগ দিচ্ছেন।
বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘গৌতমের কাছে কোচিংয়ের দায়িত্ব নেওয়াই আসল ছিল। বেতন বা বাকি কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীর ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল। দলে যোগ দেওয়ার সময়েও রবির সঙ্গে কোনো চুক্তি হয়নি। পরে সব ঠিক হয়। গৌতমের ক্ষেত্রেও খুঁটিনাটি ব্যাপারগুলো পরে ঠাণ্ডা মাথায় তৈরি করা হবে। বেতন হবে রাহুল দ্রাবিড়ের মতোই।’
জানা গেছে, গম্ভীরকে নিজের পছন্দ মতো সাপোর্ট স্টাফ বাছার অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গেও যোগাযোগ রেখে চলবেন তিনি। গম্ভীর নিজেও সে কথা কোচ হওয়ার পরেই বলেছিলেন। এনসিএর কোচ এবং আগামী দিনের প্রতিভাবান ক্রিকেটারদের তালিকা চাওয়া হতে পারে।
শোনা যাচ্ছে, কেকেআরের অভিষেক নায়ারকে সহকারী কোচ করা হতে পারে। তাকে গম্ভীর তো বটেই, রোহিত শর্মাও পছন্দ করেন। বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে জহির খান বা লক্ষ্মীপতি বালাজিকে। তবে গম্ভীরের পছন্দ বিনয় কুমার। ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসের নাম ভাসছে। তবে দেশীয় কোচ নেওয়ার ব্যাপারে জোর দেওয়া হতে পারে।
শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন গম্ভীর। তবে তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফর। এবার সেই সিরিজে পাঁচটি টেস্ট হবে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি