ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিসিবির সিদ্ধান্তে কড়া সমালোচনা করলেন আফ্রিদি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার মাত্র তিন মাসের মাথায় পাকিস্তানের নির্বাচক প্যানেলে যোগ দিয়েছেন সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। বেশিদিন চাকরিতে থাকতে পারেননি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে প্রথম ক্ষোভ পড়ে দুই নির্বাচকের ওপর। ওয়াহাব রিয়াজের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবদুল রাজ্জাককেও সাসপেন্ড করেছে। পিসিবির সিদ্ধান্তে বিস্মিত শহীদ আফ্রিদি।
পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করে দেশটির সাবেক এই অধিনায়ক বলেন, ‘এত বেশি সুযোগ কোনো অধিনায়কই পাননি। সাধারণত, বিশ্বকাপ শেষ হওয়ার পর অধিনায়কই প্রথম বরখাস্ত হন।’
আফ্রিদি পাকিস্তান দলের অন্যতম সফল অধিনায়ক। সেই সঙ্গে মিসবাহ উল হক ও ইউনিস খানও পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়ে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন। এরপরও তাদের এক সময় সরে যেতে হয়েছিল। তাদের তুলনায় বাবর অনেক বেশি সুযোগ পেয়েছেন বলে দাবি আফ্রিদির।
বাবরকে নিয়ে তিনি বলেন, ‘ইউনিস খান এবং মিসবাহ-উল-হক আমিও দলকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু সে তুলনায় বাবর যথেষ্ট সুযোগ পেয়েছে। আসুন আমরা (অধিনায়কত্ব নিয়ে) সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করি এবং যা ফল আসবে আন্তরিকভাবে সেটা সমর্থন করি’।
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। এরপর পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন পাকিস্তান দলে বড় অস্ত্রোপচার প্রয়োজন। তাই পাকিস্তান দলকে ঢেলে সাজানোর আভাস দিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে, এই ধরনের অস্ত্রোপচার (পরিবর্তন) আমার বোঝাপড়ার বাইরে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি