ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চ্যাম্পিয়ন হয়ে যত বোনাস পাচ্ছেন রোহিত-কোহলিরা
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাড়ে ২৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ২০ কোটি ৪২ লাখ রুপি পেয়েছে ভারত। এর কয়েকদিন পরে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিত শর্মার দলকে আইসিসি প্রদত্ত পুরস্কারের অর্থের চেয়ে প্রায় ৬ গুণ বেশি একটি পুরস্কার ঘোষণা করে।
প্রাথমিকভাবে কে এই টাকা পাবে তা জানানো হয়নি। সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় জাতীয় দলের বিশ্বকাপ বহরের ৪২ সদস্যের মধ্যে পুরস্কারের অর্থমূল্য কত?
খবর অনুযায়ী, মূল স্কোয়াডের ১৫ খেলোয়াড় ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের প্রত্যেকে পাচ্ছেন ৫ কোটি রুপি, যা বাংলাদেশ টাকায় প্রায় ৭ কোটি ৪ লাখ। অর্থাৎ কোনো ম্যাচ না খেলা যশস্বী জয়সাওয়াল, সাঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহালও পাচ্ছেন একই অর্থ।
রিজার্ভ প্লেয়ার হিসেবে রিংকু সিং, শুভমান গিল, আবেশ খান ও খলিল আহমেদ যেখানে ১ কোটি রুপি করে পাচ্ছেন। তাছাড়া ফিজিও, থ্রোয়ার-মালিশকারীরা পাচ্ছেন তার দ্বিগুণ অর্থ।
এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের কাছ থেকেও চ্যাম্পিয়নরা পাচ্ছে ১১ কোটি রুপি। এর আগে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে মহেন্দ্র সিং ধোনির দলের প্রত্যক খেলোয়ার পেয়েছিল ১ কোটি রুপি। সাপোর্ট স্টাফদের জন্য বরাদ্দ ছিল ৩০ লাখ রুপি।
২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেও ধোনির দল পেয়েছিল ২ কোটি রুপি, সাপোর্ট স্টাফরা ৫০ লাখ রুপি, নির্চবাচকরা ২৫ লাখ রুপি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পুরো দল পেয়েছিল ১২ কোটি রুপি। তবে প্রথমবার ১৯৮৩ বিশ্বকাপে জয়ের পর কপিল দেবদের জন্য ছিল না আলাদা কোনো পুরস্কার। পরবর্তীতে কনসার্ট আয়োজন করে সেই তহবিল থেকে দেয়া হয়েছিল ২৫ হাজার রুপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি