ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাথিরানা ৪৯ তাসকিন ৪৫, সহজ ম্যাচ হেরে সরাসরি যার উপর দোষ চাপালেন অধিনায়ক পেরেরা
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে কলম্বো স্ট্রাইকার্স ও ডাম্বুলা সিক্সার্স। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাম্বুলা সিক্সার্সের অধিনায়ক নবী। ফলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে কলম্বো স্ট্রাইকার্স। ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডাম্বুলা সিক্সার্স ১২ বল হাতে ৮ উইকেটে জয়ী হয়।
ডাম্বুলা সিক্সার্সের ওপেনার রেজা হেনড্রিকস এবং কুশল পেরেরা বড় আঘাতের লক্ষ্যের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন। ৮৮ বলে ১৫৪ রানের জুটি গড়েন তারা দুজন। ৩৯ বলে ৫৪ রান করে তাসকিনের শিকার হন কুশল পেরেরা। রেজা হেনড্রিকস ৫০ বলে ৮০ রান করেন। তাসকিন তাকেও ফিরিয়ে এনেছেন। লাহিরু উদারা ৮ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। মার্ক চ্যাপম্যান ১০ বলে ২৩ রানে করেন। ৪ ওভার বল করে ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নামে কলম্বো স্ট্রাইকার্স। দারুন শুরু পায় কলম্বো স্ট্রাইকার্সের দুই ওপেনার গুরবাজ ও অ্যাঞ্জোলো পেরেরা। ২৮ বলে ৩৬ রান করেন গুরবাজ। ২৭ বলে ৪১ রান করেন অ্যাঞ্জোলো পেরেরা। ২৬ বলে ৫২ রান করেন গ্লেন ফিলিপস। ৮ বলে ৪ রান করেন সাদাব খান। ৫ বলে ৭ রান করেন থিসারা পেরেরা। ১২ বলে ২৭ রান করেন চামিকা করুনারাত্নে। আজকের ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দেন। পাননি কোনো উইকেট।
ম্যাচ হেরে কম্ববো স্ট্রাইকার্সের অধিনায়ক থিসারা পেরেরা তাসকিন পাথিরানাদের কোনো দোষ না দিয়ে ব্যাটারদের উপর দোষ চাপালেন। তার ভাষ্যমতে ব্যাটাররা পর্যাপ্ত স্কোর করতে পারেনি
থিসারা পেরেরা কলম্বো অধিনায়ক: এটা খুব ভালো উইকেট, আমারা ২০-২৫ রান কম করেছি। দল হিসেবে আমরা ভালো করতে পারিনি, আমাদের ভবিষ্যৎ ম্যাচ নিয়ে ভাবতে হবে। এটা খুবই ভালো ব্যাটিং পিচ। জিততে হলে অন্তত ২০০ রান করতে হবে। মাঝামাঝি অংশে আমরা পরিকল্পনা কার্যকর করতে পারিনি। জয় বা হার কোন ব্যাপার না। কারণ এই সুন্দর খেলায় আমাদের সবকিছুই আশা করতে হবে। পরবর্তী গেমগুলির জন্য অপেক্ষা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি